• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হিরোইন সহ দম্পতি গ্রেফতার

Reporter Name / ১৭১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বানী ইসরাইল হিটলার,, রাজশাহী জেলা প্রতিনিধিঃ        রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সন্তোষপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ মজিবুর রহমান বকুল (৪৭)

২. মোসাঃ সম্পা খাতুন (২৮)তারা উভয়ই পবা থানার তুরাপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।
​
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানাধীন সন্তোষপুর গ্রামের জনৈক সামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায়।

তল্লাশিকালে বাসাটি থেকে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
​তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া মোঃ সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
​র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে আসছিলেন। তারা এসব মাদকদ্রব্য রাজশাহী    মহানগরীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।
​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com