• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি, মেডিকেল বোর্ড গঠন

Reporter Name / ১৭০ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রংপুর অফিসঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি রয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। হাম নিয়ে আতংঙ্কিত না হলে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু আসতে শুরু করে। রবিবার পর্যন্ত হাসপাতালে ৪ হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের মোঃ আলামিনের ছেলে আরাফাত (২ বছর) ও ২৯ মার্চ রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদ (৯ মাস) হাসপাতালে ভর্তি হোন। আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
রংপুর নগরীর সোহাগ আহম্মেদ বলেন, কাল সকাল থেকে বাচ্চার শরীরে র‌্যাশ উঠা শুরু হয়েছে। রবিবার সকাল ৯টার পর থেকে বেশি পরিমান উঠতে শুরু করে। পরে শিশু চিকিৎসককে দেখালে তিনি হামের কথা বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে বাচ্চার চিকিৎসা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হাম নিয়ে আতংঙ্কিত হওয়ার কিছু নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪জন শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের শিশু বিভাগের পাশের্^ একটি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া রোগীরা যেন ভাল চিকিৎসা পায় সে লক্ষ্যে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আনম তানবীর আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীর চাপ বাড়লেও চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com