• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

রংপুরে সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপন কর্মসূচী শুরু

Reporter Name / ১৫৬ Time View
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

‎সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে রংপুরে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। উদ্বোধনী দিনে দুই শতাধিক জারুল গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মোঃ নূরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানসহ নব্দীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয় বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে, তাদের বৃক্ষরোপণ বান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com