• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৮
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত

Reporter Name / ২৩১ Time View
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 রংপুর অফিসঃ

রংপুরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ পড়ান, নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম। এতে অংশ নেন, মহানগর বিএনপি’র অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকায় জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আপোসহীন নেত্রীর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকারে নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে দলটি। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলা জুড়ে শোক ব্যানার টাঙ্গানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত নগরীর ঔষধ ও খাবারের দোকান ছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com