• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

রংপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

Reporter Name / ১৭০ Time View
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 রংপুর অফিস
রংপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন, পাথরবোঝাই ট্রাকের চালক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও বিআরটিসি ট্রাকের চালক পটুয়াখালী জেলার বাসিন্দা আরিফ (৩৭)। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রীজের পশ্চিমে রংপুর-দিনাজপুর মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের সাথে রংপুর থেকে সৈয়দপুরমুখী বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আরিফ ও ইদ্রিস আলী নিহত হন। এ ঘটনায় আহত পাথরবোঝাই ট্রাকের হেল্পার আরিফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, আইন প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com