• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

রংপুরে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার এক বছরেও বিচার না পাওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৭৯ Time View
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিস
রংপুর পীরগাছার ছিদামহাট এলাকায় গুজব রটিয়ে মব সৃষ্টি করে ৮টি ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার এক বছরেও বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী হেযবুত তাওহীদের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস শামীম জানান, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারী সংগঠক শামীম স্থানীয় প্রশাসনকে অবগত করে নিজ বাড়িতে সংগঠনের সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করে। ওইদিন জামায়াতের কতিপয় নেতাকর্মী গুজব রটিয়ে হেযবুত তাওহীদের সদস্যদের লাঠিসোটা, রামদা, কুড়াল দিয়ে হামলা করে ১৫ জনকে গুরুতর আহত করে। সেই সাথে ২৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া, ১২টি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করে। এনিয়ে ভূক্তভোগীরা থানায় একটি ও আদালতে ৫টি মামলা করে। সম্প্রতি আদালতে করা একটি মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে আসামীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
আব্দুল কুদ্দুস শামীম বলেন, জামায়াতের নেতাকর্মীরা আবারও ছক কষছে আমাদের ওপর হামলা করার। আমরা অসহায় হয়ে পড়েছি। অবিলম্বে উক্ত হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতেই আমাদের সম্পদ লুট ও আগুন দেয়া হয়েছে, তাই এর ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে এবং আমাদের নিরাপত্তা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com