• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রংপুরে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রবিউল ইসলামকে হত্যা, ৪ আসামীর

Reporter Name / ২২৯ Time View
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুর গঙ্গাচড়ায় অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রবিউল ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনসহ পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করেছে। আসামীরা হলো, নগরীর হাজীরহাট এলাকার আফসার আলীর ছেলে মিঠু মিয়া (৩০), উত্তম মাস্টারপাড়া গ্রামের হামিজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন আবির (২০), গাইবান্ধা ডেভিড কোম্পানীপাড়ার মজিবর রহমানের ছেলে নাসির মিয়া (৪৫) ও চক মমরোজপুর গ্রামের কালাম মিয়ার ছেলে লেবু মিয়া (৪০)। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের গিড়িয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে রবিউল ইসলামের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল নগরীর কেরানীরহাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষকতা করাসহ অটোরিক্সা চালাতেন। এ ঘটনায় ১৮ ডিসেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা হলে আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। গত ১৪ ও ১৫ জানুয়ারী বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করে। তারা পুলিশকে জানায়, ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে পলাতক আসামী পারভেজ মিয়াসহ অজ্ঞাতরা অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রবিউল ইসলামকে হত্যা করে গঙ্গাচড়ার গিড়িয়াপাড়ার একটি কালভার্টের নিচে ঢুকিয়ে রাখে। এরপর তারা ওই অটোরিক্সাটি গাইবান্ধা সদর এলাকায় নিয়ে গিয়ে আসামী লেবু মিয়ার সহায়তায় অপর আসামী নাসির মিয়ার কাছে বিক্রি করে। পুলিশ ১৪ জানুয়ারী নগরীর বিসিক মোড় থেকে মিঠু মিয়াকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্য মতে ইসমাইল হোসেন আবিরকে ওই রাতে নগরীর হাসনা বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ১৫ জানুয়ারী মামলার অপর আসামী নাসির মিয়াকে গাইবান্ধার ডেভিড কোম্পানী পাড়া থেকে এবং নাসিরের দেয়া তথ্য মতে লেবু মিয়াকে গাইবান্ধা সদর ডাচ বেকারীর মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে অটোরিক্সাটি উদ্ধারসহ মামলার নানা আলামত জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, রবিউল ইসলাম হত্যাকান্ডটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। পুলিশ আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দিনরাত পরিশ্রম করে ৪ আসামীকে গ্রেফতারসহ হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে। তদন্ত কার্যক্রম শেষে আসামীদের আদালতে নেয়া হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com