• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

যশোরের অভয়নগরে দেশীয় প্রজাতির মা মাছ ও খাবার বিতরণ

Reporter Name / ১৭১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মতিন গাজীঃ                                                        প্রাকৃতিক প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে যশোরের অভয়নগরে মা মাছ (ব্রুড ফিস) ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী বাওড় মৎস্যজীবী সমিতির সভাপতি নওয়াব আলী সরদার, পায়রা ইউনিয়নের বারান্দী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমসহ সংশ্লিষ্টরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় দুটি মৎস্যজীবী সমিতিকে বিল নার্সারি স্থাপনের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি সমিতিকে ১১ কেজি করে দেশীয় মা কৈ মাছ, ৬ কেজি করে মা শিং মাছ, ৭৪ কেজি সরিষার খৈল, ২৫ কেজি ফিস ফিড, ব্লু নেট এবং ৫০ কেজি সাদা চুন সরবরাহ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com