• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

মেরিন ড্রাইভে বিজিবির বিশেষ অভিযান: প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

Reporter Name / ১১৬ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, উপজেলা প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি প্রাইভেটকারে করে খুচরা বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল পাচারের চেষ্টা চলছে। এমন তথ্য পাওয়ার পর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সী-বীচ বিওপি চেকপোস্টে নজরদারি বাড়ানো হয় এবং বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়।

২৬ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে থাকা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগ এবং গাড়ির লাগেজ অংশে বিস্তারিত অনুসন্ধান করা হয়।

একপর্যায়ে লাগেজে রাখা একটি কালো ব্যাগের ভেতর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের অভিযোগে মো. হারুন অর রশিদ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com