• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

মান্দায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

Reporter Name / ৩১১ Time View
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাতে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জেসমিন আরা একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটক ব্যক্তিরা হলেন জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।
নিহতের বাবা কুবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
গতকাল সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com