• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

মাগুরায় কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৫৮ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মাগুরা প্রতিনিধি:-মাগুরা জেলা কওমী মাদরাসা পরিচালক শূরা’র উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৯মার্চ) সকাল ৯টায় মাগুরার পারনান্দুয়ালী এলাকায় জেলা মডেল মসজিদে অবস্থিত ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কওমী মাদরাসা থেকে আগত আলেম-ওলামা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ সাইফুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কওমী মাদরাসার শিক্ষার্থীরা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে জেলার সকল কওমী মাদরাসার ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া মাগুরা জেলার মোট ৫৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং কওমী শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com