• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

মাগুরায় জামাত কর্মীর বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগ

Reporter Name / ৩০৮ Time View
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় জামাত কর্মী মোঃ আরব আলী শেখের বিরুদ্ধে নিজ মাদ্রাসার ছাত্রীর সঙ্গে যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ উঠেছে।
মোঃ আরব আলী শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার ছোট কলমধারী গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে, যিনি মাগুরা সদর উপজেলার বগুড়া মাঝাইল দাখিল মাদ্রাসার এবি সুপার এবং জামায়াতের সক্রিয় কর্মী। যৌন হয়রানির শিকার হওয়া মেয়েটি জামাত কর্মী আরব আলীর নিজস্ব মাদ্রাসার ছাত্রী।
ভুক্তভোগী মেয়েটির শাশুড়ি জানান , আরব আলী নিজেই মেয়েটিকে তার গ্রামের একটি ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কিছুদিন পর মেয়েটিকে আরব আলীর সাথে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন তিনি।

২০২৫ সালের ২০ ডিসেম্বর অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ার পর আরব আলী পালিয়ে যান। এরপর তার স্ত্রী খাদিজা বেগম ও বড় ছেলে মোহাম্মদ আলী অন্যায় স্বীকার করে মেয়েটির ভবিষ্যৎ বিবাহের খরচ বাবদ ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদানে সম্মত হয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন।

আরব আলীর পক্ষ থেকে মেয়েটিকে দুই লাখ টাকা ও তার স্বামীর পক্ষ থেকে ৩৩ হাজার টাকা প্রদান করে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং তালাক সম্পন্ন করা হয়।

২০ দিন পর, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে, নিজের রক্ষার স্বার্থে আরব আলী মেয়েটির কাছ থেকে দ্বিতীয় একটি স্ট্যাম্প করিয়ে নেন, যেখানে উল্লেখ করা হয় প্রথম স্ট্যাম্প জোরপূর্বক করানো হয়েছিল।

মেয়েটি আরব আলীর নিজস্ব মাদ্রাসার ছাত্রী হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে মেয়েটির কাছ থেকে দ্বিতীয় স্ট্যাম্প তৈরি করে নিয়েছে বলে অনেকেই ধারণা করছেন।

অভিযুক্ত আরব আলীর কর্মস্থলে গেলে তাকে
পাওয়া যায়নি, মাদ্রাসার প্রধান জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com