• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ভাণ্ডারিয়ায় নকল খাদ্যপণ্যের কারখানায় প্রশাসনের হানা, মালিকের কারাদণ্ড

শফিক টুটুল পিরোজপুর / ৪৪ Time View
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

‎শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি:
‎
‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্ত কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লার একটি ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নকল চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু এবং ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিশুদের পানীয় ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদনযন্ত্র, চারটি রেফ্রিজারেটর এবং তিনটি কম্পিউটার জব্দ করা হয়।
‎অভিযান চলাকালে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বক্তব্য শোনার পর তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। জব্দ করা পণ্যগুলো পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংস করা হয়।
‎অভিযান পরিচালনায় ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও শিশুদের খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com