• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৯
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধন

Reporter Name / ২৩২ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :               সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫- ২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে তিল, পাট ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৫ এপ্রিল রবিবার সকালে বেলকুচি উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ বেলকুচি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com