• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত

Reporter Name / ১৫৬ Time View
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে|“IP and Sports: Ready, Set, Innovate” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)–এর উদ্যোগে আজ রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়| আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|

এ সময় তিনি বলেন, বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য হলো উদ্ভাবন ও মেধার যথাযথ মূল্যায়ন| বর্তমান সরকার মেধাসম্পদ ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে এবং আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাকে সম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর| উপাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধাকে কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা যেন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো যায়, সেভাবে প্রস্তুত করা|

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম| এছাড়াও আরও বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ| আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন| এ সময় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করে|

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়| বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে| এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে| সংবাদ বিজ্ঞপ্তি|


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com