• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Reporter Name / ১৪৯ Time View
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেহেদী হাসান অন্তর নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর মহাদেবপুরে পাইলসের অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর আল-মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন নওগাঁর জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

আজ হাসপাতালটি পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ওই হাসপাতালে পাইলসের অস্ত্রোপচারের পর নাসিমা নামের এক নারীর মৃত্যু হয়। অস্ত্রোপচারের আগে তাঁর হিমোগ্লোবিন ৭ দশমিক ৪ থাকার তথ্য সামনে আসে। পরে হিমোগ্লোবিন ৯ দশমিক ৬ দেখানো একটি নতুন রিপোর্ট সামনে আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এর পরিপ্রেক্ষিতে আজ হাসপাতাল পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোগী ভর্তি ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নাসিমার মৃত্যুর প্রকৃত কারণ, অস্ত্রোপচারের আগে তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসা নথিতে হিমোগ্লোবিনের ভিন্ন তথ্য এবং অস্ত্রোপচারের পর চিকিৎসাসেবা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

স্বাস্থ্য বিভাগের তদন্তের মাধ্যমে এসব বিষয়ে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com