• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

Reporter Name / ৩৬৭ Time View
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ভাবে উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে মানবিক সেবার অংশ হিসেবে এই বিশেষ আয়োজনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২৭ রমজান ) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের (যুব প্রধান -২) মো: মোসাদ্দেক হোসেন প্রান্ত ও মো: সানোয়ার জাহান , বাঘা উপজেলা সাবেক টিম লিডার মো: আসিফ রহমান গুনজন, দলনেতা রাজু আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের ইফতার বক্স বিতরণ করা হয়। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রেড ক্রিসেন্ট বাঘা উপজেলার দলনেতা রাজু আহমেদ জানান, “পবিত্র রমজানে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আগামীতেও আমরা বাঘা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”

অনুষ্ঠানটি সফল করতে উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেন। আমন্ত্রিত অতিথিরা সংগঠনের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com