• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ২৬৪ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ                                      বরিশালের বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল খানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরঙ্গল গ্রামের মৃত হাতেম খানের পুত্র।

মঙ্গলবার রাতে উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা সুত্র জানায়, বাকেরগঞ্জ থানার এস আই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত ৭.৩০ টায় উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সাইফুল খান একজন প্রতারক। তার বিরুদ্ধে ৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং ২ টি মামলায় সাজা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com