• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩
শিরোনামঃ
পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

বাকেরগঞ্জে ১২০০ কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

Reporter Name / ২১২ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ২০০ কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ২০০ কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ২০০ কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাকেরগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকার। আউশ আবাদে উৎপাদন খরচ কমাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে, যা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের উফশী আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com