• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বরিশালে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএইচএস নিউজের অফিস উদ্বোধন

Reporter Name / ২৯৮ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম বরিশালঃ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হল দক্ষিনাঞ্চলে সব থেকে জনপ্রিয় মাল্টিমিডিয়া বিএইচএস নিউজের প্রধান কার্যালয়। শুক্রবার রাত ৯ টায় বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ হ্যাপি নিবাসের দ্বিতীয় তলায় বিএচএস নিউজের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএইচএস নিউজের সাফল্য ও শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মোর্তুজা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, বাংলাভিশনে ব্যুরো প্রধান শাহীন হাসান, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহীন হাফিজ, খবরের কাগজের ব্যুরো প্রধান মইনুল ইসলাম সবুজ, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদি হাসান, জাগো নিউজের ব্যুরো প্রধান শাওন খান, বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, কালের কন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার খান মনিরুজ্জামান চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান সাইদ পান্থ, বর্তমানের ব্যুরো প্রধান মামুন অর রশীদ।
আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখেন বিএইচএস নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সাব্বির।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, যুগান্তর বরিশাল ব্যুরো রিপোর্টার অনিকেত মাসুদ, ঢাকা জার্নালের বরিশাল প্রতিনিধি শাহীন সুমন, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান সুকান্ত অপি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক আবুল বাশার, নাগরিক টেলিভিশনের চিত্র সাংবাদিক আনিসুর রহমান, সময় টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান বাপ্পি, চিত্র সাংবাদিক সুজয় দাস, সাংবাদিক টিএন জাহিদ, আমিনুল ইসলাম সোহাগ, চিত্র সাংবাদিক এন আমিন রাসেল, মিল্টন কবিরাজ, নাইম হোসেন, সাইফুল ইসলামসহ বরিশালের কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com