• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

বরিশালে ইউএনওর নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান।

Reporter Name / ২১৫ Time View
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বরিশাল সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্ব ও প্রত্যক্ষ মনিটরিংয়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, মাঠ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি সরকারি দরগাবাড়ি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর এলাকার পূর্ব গণপাড়া প্রাথমিক বিদ্যালয়, বিল্ববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব আবদুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তাহে একদিন এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা বিনির্মাণে এটি একটি সবুজ পদক্ষেপ।
তিনি আরও জানান, বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস’ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক মাসব্যাপী মূল্যায়নের মাধ্যমে সবচেয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কৃত করা হবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তদেরও সম্মানিত করা হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com