• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

বগুড়ার শেরপুরে শীত বাড়ায় পুরাতন কাপড়ের দোকানে ভীড়।

Reporter Name / ২৫৫ Time View
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম কাপড়ের জন্য ভিড় জমাচ্ছেন ভ্রাম্যমাণ দোকান ও পুরাতন কাপড়ের দোকানে। প্রতিদিন বিকেল থেকে শেরপুর বাসস্ট্যান্ডের ফুটপাত এবং প্রতি সোমবার ও বৃহস্পতিবার শেরপুর বারোদুয়ারী হাটে ভ্রাম্যমাণ শীতের কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সোমবার (২২ ডিসেম্বর) সরেজমিনে শেরপুর বারদুয়ারী হাটে গিয়ে দেখা যায়, ভ্রাম্যমাণ ও পুরাতন শীতের কাপড়ের দোকানে শীতবস্ত্র কিনতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন। স্থানীয় বিক্রেতা রবিউল ইসলাম বলেন, আমরা পুরাতন জ্যাকেট, সোয়েটার, মাফলার ও মোজা বিক্রি করি।

ভ্রাম্যমাণ বিক্রেতা লুৎফর জানান, এখানে ক্রেতাদের সামথের্র মধ্যে বিভিন্ন দামে শীতের কাপড় পাওয়া যায়। ২শ’ টাকা থেকে ৫শ’ টাকার মধ্যে জ্যাকেট, ১শ’ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে সোয়েটার বিক্রি করে থাকি।

স্থানীয় বারোদুয়ারী হাট থেকে একটি পুরাতন সোয়েটার ও হাত মোজা কিনেছেন অটোভ্যান চালক নায়েব আলী। তিনি বলেন, ‘সকালে ভ্যান নিয়্যা বারালে শীতে কাহিল হয়া যাই। মনে করছিল্যাম কম ট্যাহার মোদ্যে একটো জ্যাকেট কিনমু, কিন্তু তা আর ওইলো না, একটা জাম্পার আর মোজা কিনল্যাম। এবার দেহি শীতে পুরান কাপড়ের দামও বেশী।

বারোদুয়ারী হাটে নিম্ন আয়ের মানুষ কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন। অনেক কম দামে এখানে শীতের কাপড় বেচাকেনা হওয়ায় ক্রেতারা ছুটে আসেন বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে। গত ৪৮ ঘণ্টায় শেরপুরে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি হাল্কা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে।

ফলে নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শেরপুর উপজেলার ছিন্নমূল মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের জন্য তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে। তবে সরকারি-বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় নিম্ন আয়ের মানুষ কাপড় কিনতে ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আব্দুল জব্বার বলেন, এবার শেরপুরে ২২৫০ পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা দু’একদিনের মধ্যেই বিতরণ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com