• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৪

Reporter Name / ২২৭ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সংঘটিত ওই ঘটনার প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মৃত রমজান আলির ছেলে ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুনুর রশিদ (৩৯), মৃত শরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (৪৫),মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬) এবং মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান (৪৫)। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com