• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

বগুড়ার শেরপুরে পৌর বিএনপির আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া

Reporter Name / ২৮৭ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেরারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং নেক হায়াৎ কামনায় কোরআন খতম ও গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বগুড়ার শেরপুর পৌর বিএনপির আয়োজনে সকাল দশটায় স্থানীয় বাসষ্ট‍্যান্ড এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলার হাফেজ খানার কোরআনের পাখিদের দিয়ে কোরআন খতম দেওয়া হয়। পরে তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আশুরোগ মুক্তি ও দীর্ঘ নেক হায়াৎ প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেস ঈমান মাওলানা আব্দুল আওয়াল এর পরিচালনায় মোনাজাতে দলমত নির্বিশেষে উপজেলার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

এ সময় বেগম খালেদা জিয়ার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোয়ানুর রহমান লাভলু, শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব আলী মন্ডল,স্বেচ্ছা সেবক দল নেতা শাফিউল আলম সবুজ,ছাত্রদল নেতা রাফি আল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com