• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

বগুড়ার শেরপুরে পিইপি’’র প্রতিষ্ঠাতা ব্রাদারের মৃত্যুতে প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৫৯ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রতিষ্ঠাতা ব্রাদার উইলিয়ামের ( আমেরিকা প্রবাসী) আত্নার শান্তি কামনা করে প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ রা ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় শেরপুর উপজেলার ( দড়িমুকন্দ) অফিস চত্বরে ব্রাদারের জীবনাদর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক এস,এম মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইপির গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক সচিব নুরুন্নবী তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইপির গভর্নিং বডির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান আলী, সদস্য আমজাদ হোসেন, নির্মল চন্দ্র মল্লিক, মরিয়ম আক্তার, শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, খামারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার তোতা, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী,সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে,এম মানিক, বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, সুলতান মাহমুদ,পিইপির মনিটরিং অফিসার রবিউল আওয়াল,সাংবাদিক শহিদুল ইসলাম শাওন,তালতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ কর্মকার,সাবেক ইউ,পি সদস্য রশিদুল আলম আলো, পিইপির বিভিন্ন প্রতিষ্ঠানে জমি দাতা মাসুদুর রহমান মাসুদ, সমাজসেবক গোলাম রব্বানী বুলু, শফিকুল ইসলাম শফি, বিপ্লব হোসেন,বিশালপুর ইউনিয়নের চুরকুটা দলের সভানেত্রী মমতা রানী, মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ,সমাজকর্মী সুজন তাঁতী, প্রমুখ। ব্রাদার উইলিয়ামের কর্মকালীন জীবনের সৃতিচারণ উল্লেখ করে বক্তারা বলেন,তিনি একজন সৎ ও নির্ভীক মানুষ ছিলেন। মানুষের জন্য কিছু করে যাওয়াই ছিল তার জীবনের ব্রত। তার সাথে দীর্ঘদিন কাজ করেছি তার মধ্যে কোন লোভ ও স্বার্থপরতা দেখিনি। তিনি ছিলেন আমাদের জীবনে ছায়ার মত। তার চলে যাওয়ায় আমাদের প্রতিষ্ঠানের যে শূন্যতা তৈরি হলো এটা আর কোনদিনও পূরণ হবার নয়। তিনি তার জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে গরিব ও দুখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের মত একটি দরিদ্র দেশে তার এই অবদান অনস্বীকার্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com