• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

ফুলবাড়ীর বালারহাট সীমান্তে ৪০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ ৫ এপ্রিল ২০২৬:

Reporter Name / ১৫৯ Time View
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আসাদুল হাবীব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদকসহ সকল প্রকার চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com