• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

ফুলবাড়ীতে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, গুনতে হলো ১ লাখ টাকা জরিমানা।

Reporter Name / ৩৪৫ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আসাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার।

অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com