• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের নির্বাচন পরিচালক নওশাদ আলী, জেলা খেলাফত মজলিশের সভাপতি ফজলুল হক শাহ্ চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, নিয়ামপুত উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন ও সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com