• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

পোরশায় শূকরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৪৪ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় একটি শূকরের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুশফিকা জান্নাতি নামে ছয় মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির নানি কুলসুম বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, রোববার উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম বেগম একই গ্রামের আব্দুল গণির মেয়ে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, নিজ বাড়ি থেকে কুলসুম বেগম নাতনিকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইগাছী বাজারে যাচ্ছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়।

এ ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও তার নাতনি মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে মুশফিকা জান্নাতির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com