• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

পাহাড়পুর বৌদ্ধবিহারে নির্মাণাধীন সড়কের জমির কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪০৩ Time View
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণাধীন সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবাববর্গের আয়োজনে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় স্থানীয় কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক আজমর হোসেন, মামুনুর রশীদ, শামীম হোসেন, আনিছুর রহমান,, লিটন হোসেন, বিউটি আক্তার, মিনা বেগম, শিল্পি আকতার প্রমূখ।
এতে অংশ নেন সড়ক নির্মাণে জমি হারানো দুই শতাধিক কৃষক,কৃষাণী ও স্থানীয় বাসিন্দা।
মানববন্ধন থেকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান না করা হলে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com