• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ

Reporter Name / ২২৭ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন ইউনূস আলী। এসময় বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮% জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে হবে এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে। বক্তারা আরো বলেন, রমজান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করতে হবে। নয়ত দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com