• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু 

Reporter Name / ১৭৮ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেল লাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা সান্তাহার জংশন স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য রুপসা আন্ত:নগর ট্রেন ছেড়ে যায়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়।
গতকাল বুধবার দুপুর আড়াই দিকে সান্তাহার জংশন স্টেশনের অদুরে বাগবাড়ি নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক এখনও পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া -৩ আসনের সাংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারসহ বগুড়া জেলা প্রশাসকসহ রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তারা।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি সরিয়ে রেল লাইন মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com