• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১২৯ Time View
বুধবার, ৩ জুন, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাসকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে নীলফামারী শহরে নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি ও জননেতা মাহাবুব উর রহমান মাহাবুবের নেতৃত্বে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নীলফামারীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ জেলার শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হচ্ছে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে নীলফামারীর শিক্ষার্থীরা নিজ জেলায় মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নীলফামারী জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং নীলফামারীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
র‌্যালি ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা “নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই”, “শিক্ষার উন্নয়ন, জেলার উন্নয়ন”, “উত্তরাঞ্চলের শিক্ষার প্রাণকেন্দ্র হোক নীলফামারী” ইত্যাদি স্লোগান দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পৌর বিএনপি ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, নীলফামারীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উত্তরাঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নীলফামারী ভবিষ্যতে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com