• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

Reporter Name / ১৯৯ Time View
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা আহ্বায়ক মো: আব্দুল মজিদের উপর আরোপিত সাময়িক পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। গত ১২ মার্চ ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আব্দুল মজিদের জেলা আহ্বায়কের পদসহ সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি লিখিতভাবে তার ব্যাখ্যা দাখিল করেন। দাখিলকৃত ব্যাখ্যা পর্যালোচনা করে দলের শৃঙ্খলা কমিটি তা সন্তোষজনক বলে বিবেচনা করে এবং পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে মো. আব্দুল মজিদের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, জেলা আহ্বায়ক হিসেবে মো: আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে নীলফামারীতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, সভা-সমাবেশ, মতবিনিময় সভা এবং গণসংযোগ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। এছাড়াও তিনি দলীয় আদর্শ প্রচার, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে গণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন। পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে নীলফামারী জেলার নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আশা করছেন, আগামীতেও মো: আব্দুল মজিদের নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com