• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

Reporter Name / ২৭২ Time View
শুক্রবার, ১২ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ১২ জুন শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার এসআই মো. রাজিব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চকরামপুর গ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেনের বসতবাড়ির ভেতরের উঠানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আব্দুল আলীম (৫৫), মো. আকাশ (২১) এবং মো. আফজাল হোসেন (৪০)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার এসআই রাজিব বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com