• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৭৫ Time View
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টা ৫ মিনিটের দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে তার কাছ থেকে ছয়টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে রাতেই র‍্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে। ২৬ আগস্ট বুধবার সকালে নন্দীগ্রাম থানায় মামলা দায়েরের পর সকাল ১০টায় আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, থানায় মামলা শেষে আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com