• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিক মহসিনের মৃত্যুতে শোকাহত সাংবাদিক মহল

Reporter Name / ১৮৬ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:                                       বগুড়ার নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহসিন আলী তিনি দীর্ঘদিন ধরে পেশাগত নিষ্ঠা ও সততার সঙ্গে আজ ও আগামীকাল প্রতিকায় কর্মরত ছিলেন । এ ছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে ছিলেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল বিকেলে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বাড়ি নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে। তিনি ওই কিশমোতুল্লাহর পুত্র। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরিশ্রমী ও সৎ চরিত্রের মানুষ।
তার মৃত্যুতে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মহল মনে করছেন, তার মৃত্যুতে স্থানীয় সংবাদ অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com