• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৭৬৩ Time View
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে সান্তনা মহন্ত (৫০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার হাটুয়া তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সান্তনা মহন্ত উপজেলার হাটুয়া তালপুকুর গ্রামের আপাল চন্দ্র মহন্তের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে নিজ শয়নকক্ষে গ্যাস ট্যাবলেট সেবন করেন সান্তনা মহন্ত। কিছুক্ষণ পর তিনি বমি করতে শুরু করলে তার পুত্রবধূ বৃষ্টি রাণী মহন্ত (২৩) বিষয়টি জানতে চান। এ সময় সান্তনা মহন্ত নিজেই গ্যাস ট্যাবলেট সেবনের কথা স্বীকার করেন।
পরে বৃষ্টি রাণী মহন্ত চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম জানান, গ্যাস ট্যাবলেট সেবনে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com