• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৭
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে নতুন ওসি মিজানুর রহমানের যোগদান

Reporter Name / ৬৯৬ Time View
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি এর আগে রাজশাহী জেলার চারঘাট থানায় দায়িত্ব পালন করে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন। ৮ই ডিসেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রাম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। নতুন ওসি মিজানুর রহমান যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, নন্দীগ্রাম একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। অপরাধ দমনে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবো। একইসাথে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। তাই সবার সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com