• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ২১৭ Time View
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কাভার্ড ভ্যানের চালক। শুক্রবার (১০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত আব্দুস সালাম রংপুর সদর থানার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বগুড়া থেকে নাটোরের উদ্দেশে রওনা হয়। একই সময় নাটোর থেকে একটি মালবাহী ট্রাক বগুড়ার দিকে আসছিল। দুটি যানবাহন রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে কাভার্ড ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আব্দুস সালাম গাড়ির কেবিনে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার পর মালবাহী ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলে ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনগত কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com