• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ, নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১৩৩ Time View
রবিবার, ২ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল।

রোববার বিকেলে নন্দীগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, নবীর শেখ, সিজান, আফিফ, রবিউল, কাউসার, মাসুদ, নয়ন এবং উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কটূক্তি অব্যাহত থাকলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com