• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওযোয়ান ঈদগাহ মাঠে নওগাঁর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসবমুখর হয়ে ওঠে নওগাঁ শহর। জেলার ঐতিহ্যবাহী নওযোয়ান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন মুফতি রেদওয়ান আহমেদ। নামাজ শুরুর অনেক আগেই ঈদগাহ মাঠ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু, কিশোর, তরুণ থেকে প্রবীণ সব বয়সী মানুষ নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন ঈদগাহে।

প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু,জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়াও নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ঈদগাহ মাঠে সৃষ্টি হয় এক মিলনমেলার পরিবেশ।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

ঈদ জামাতকে কেন্দ্র করে গ্রহণ করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় বাড়ানো হয় নজরদারি, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য সমন্বয়ে নওযোয়ান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এবারের ঈদুল আজহার প্রধান জামাত পরিণত হয় এক প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া আয়োজনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com