• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁয় মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৫৩ Time View
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার ইনায়েতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল খালেক, মাওলানা শেখ ফরিদ, মাওলানা খন্দকার রফিকুল ইসলাম ও মাওলানা শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটিতে সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি সুপারের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। তবে সুপার স্পষ্টভাবে জানান যে, কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা তার একক সিদ্ধান্তের বিষয় নয়।
এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় প্রবেশ করে সুপারের কক্ষে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ক্লাসে থাকা শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত সুপারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com