• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

Reporter Name / ২১২ Time View
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।

স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করে আসছেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে তাঁদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতে হতো। কিন্তু রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভিন্ন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুলু তাঁর বাড়ির পাশের এক ব্যক্তির কুকুর ধরে জঙ্গলে নিয়ে জবাই করে চামড়া খুলছিলেন। এ সময় কয়েকজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে দ্রুত পালিয়ে যান দুলু। পরে অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় এলাকার মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ওই দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অনেকেই মাংস কিনেছেন। কিন্তু কুকুরের মাংস বিক্রির অভিযোগ শোনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com