• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন

Reporter Name / ৭০ Time View
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
0-4608x3456-0-0-{}-0-12#

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব ফর নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধের ধরন ও গতিবিধি বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি। এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব। নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com