• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁর রাণীনগরে মৎস্যজীবির বাড়ি আগুনে ভস্মিভূত ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ৩৩৪ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,নওগাঁঃ নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে এক মৎস্যজীবির বাড়িতে আগুন লেগে ইটের দু’তলা বাড়ি ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে ওই বাড়ির মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর সোয়া ১টার দিকে চাচা রজব আলীর ইটের দু’তলা বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন।
এ সময় গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরই মধ্যে পাশর্^বতী আজাদ ও জহিরের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় গ্রামবাসির সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চাচা রজব আলীর দু’তলা টিনের চালা, ৬ টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে রজব আলীর।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গ্রামবাসি একযোগে এগিয়ে না আসলে হয়তো আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতো। তার পরেও পাশের আজাদ ও জহিরের বাড়ির বেশ কিছু অংশ পুরে গেছে। রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসি আগুন নিয়ন্ত্রণ করেছে। ফলে মাঝ পথ থেকেই ফিরে এসেছি। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, বা কি পরিমান ক্ষতি হয়েছে তা বলতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com