• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

Reporter Name / ২৮৭ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, মাল্টিমিডিয় ইনচার্জঃ সারা দেশে উদ্‌যাপিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলীমুজ্জামান মিলন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,সমবায় অফিসার মো.সামছুল হক,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাসেদুর রহমান,আনসার ও ভিডিবি অফিসার মোছা.বুলবুলি খাতুন প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে প্রাণিসম্পদের উন্নয়ন, পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ, দুধ,ডিম,মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্থানীয় খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী মাঠে নানা জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস,মুরগি এবং দুগ্ধজাত পণ্যের স্টল বসে।

কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পত্নীতলা, নওগাঁ।
সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্থানীয় খামারিদের উন্নয়ন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও নিরাপদ খাদ্য উৎপাদনে প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরায় এ আয়োজন উপস্থিতদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com