• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

ধামইরহাটে ২শত ৫৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ

Reporter Name / ১৫৩ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দ্বিতীয় ধাপে ২শত ৫৫জন পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিঃ দাঃ) ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. ফাইসাল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুনুর রশীদ, শোহরাব হোসেন, রাফায়েল সরেন প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ২শত ৫৫জন উপকারভোগী পরিবারের মাঝে ২টি করে ছাগল, ৫টি করে ফ্লোরমেট, ৪টি খুঁটি ও ৫০ কেজি দানাদার খাবার বিতরণ করা হবে। এ উদ্যোগ উপকারভোগীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভুমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com