• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

দেশজুড়ে তীব্র তাপদাহের আশঙ্কা: জরুরি সতর্কতা জারি, বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞার পরামর্শ

Reporter Name / ১৪৮ Time View
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব

দেশজুড়ে সম্ভাব্য তীব্র তাপদাহকে কেন্দ্র করে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে বাইরে বের না হওয়ার জন্য নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সময়ের মধ্যে তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত গরমের কারণে শ্বাসকষ্ট, হিটস্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, তীব্র গরমে দুর্ঘটনা এড়াতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও জানানো হয়েছে। বিশেষ করে যানবাহনে গ্যাসজাতীয় বস্তু, লাইটার, কার্বনেটেড পানীয়, পারফিউম বা ব্যাটারি জাতীয় জিনিস না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গাড়ির জানালা সামান্য খোলা রাখা, অতিরিক্ত জ্বালানি না রাখা এবং টায়ারে অতিরিক্ত বাতাস না দেওয়ার কথাও বলা হয়েছে।

তাপদাহে সাপ-বিছাসহ বিভিন্ন প্রাণী ঠান্ডা জায়গার খোঁজে বাসাবাড়িতে ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রচুর পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ, দই, ঘোল ও বেলের শরবত পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার রোদে না রাখা এবং বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশনা রয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, তীব্র দাবদাহে এয়ার কন্ডিশনার ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করা স্বাস্থ্যসম্মত। একই সঙ্গে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

সবার নিরাপত্তার স্বার্থে এই জরুরি বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com