• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩ মোটরসাইকেল ভাংচুর

ওবায়দুর রহমান দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি / ১১৮ Time View
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় নতুন বাজার মামুন মার্কেট থেকে যুবদলের পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ সামনে অবস্হান নেয়। অপরদিকে নতুন কমিটি নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নং গেটের সামনে আসলে পুলিশ উভয় পক্ষের মিছিলকে বাধা প্রদান করেন। একপর্যায়ে পদ বঞ্চিতরা পুলিশের বাধা উপেক্ষা করে ধাওয়ার দিলে পিছু হটে পদধারীরা। এতে পদধারীদের তিনজন আহত ও ৪ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত যুবদলের নেতা কর্মীদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দুজন ব্যবসায়ীকে। জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা চত্বর এলাকায় অবস্থিত দ্য বিরতি সেন্টার নামে একটি রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত। বিগত দিনগুলোতে রুবেল দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আজ দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।
#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com